শিল্পনগরী খ্যাত নারায়নগঞ্জ জেলার ভুলতা গাউছিয়া এলাকায় চলমান শ্রমিক আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষের খবর পাওয়া গেছে।
৩রা নভেম্বর মঙ্গলবার দুপুর ১টা থেকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতন ভাতা বাড়ানোর চলমান আন্দোলনের অংশ হিসেবে নারায়নগঞ্জ জেলার ঢাকা সিলেট হাইওয়ে রোডের গাউছিয়া বাজারের মোরে সমেবত হয়। শ্রমিকের ন্যায্য আন্দোলনের পক্ষে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায় সেখানের স্থানীয় বিএনপির নেতা কর্মীরা শ্রমিকদের বাধা প্রধান করে ও লাঠি সোটা নিয়ে শ্রমিকদের উপর হামলা করে। শ্রমিকরাও তাদের উপর পালটা হামলা করে। শ্রমিক ও স্থানীয় নেতা কর্মীদের সাথে দফায় দফায় হামলা পালটা হামলা চলতে থাকে। এ সময় পুরো গাউছিয়া এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সময়ের সাথে সাথে শ্রমিকের সংখ্যা কয়েকগুন বেড়ে যায় এতে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে শ্রমিকদের সাথে পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের একপর্যায়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশে পাশের আতংকিত দোকানীরা তাদের দোকান পার্ট বন্ধ রেখেছে। ঢাকা সিলেট হাইওয়ে রোডের গাউছিয়া এলাকায় সম্পুর্ণ যানচলাচল বন্ধ আছে। গাউছিয়া থেকে পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় শতাদিক গার্মেন্টস ফ্যাক্টেরী আছে।
