সোমবার (১৬ই নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ব্যস্ততম এলাকা শাজাহানপুর ও কমলাপুরের মাঝামাঝি পীর জঙ্গি মাজারের সংলগ্ন রেলওয়ে হাসপাতালের সামনে পার্কিং করা একটি হলুদ রঙের বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাত আনুমানিক সোয়া এগারোটার দিকে কে বাহ কারা দাড়িঁয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এদিকে প্রায় একই সময়ে রাজধানীর জিরো পয়েন্টের জিপিও মোড়ের অপজিটে হোটেল ইম্পেরিয়ালের সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাতে মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দু`জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাজধানী জুড়ে পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। মোড়ে মোড়ে পুলিশ চেক পোস্ট দিয়ে দায়িত্ব পালন করছে। ধারনা করা হচ্ছে ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লগডাউন কর্মসূচী উপলক্ষে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব কাজ করা হচ্ছে।
