ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের প্রতিবাদে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের প্রতিবাদে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক অবজারভারের সম্পাদক ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। এই ঘটনায় আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন জৈষ্ঠ্য সাংবাদিককে নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। এমন ঘটনা মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। 

উল্লেখ্য, আজ বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে ইকবাল সোবহান চৌধুরীর দ্রুত মুক্তি দাবি জানান নেতারা।
 

বার্তাজগৎ২৪

Link copied!