ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
রাজধানীতে পোস্টারিং:

আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ!

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬

আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ!

রাজধানীর বিভিন্ন এলাকায় আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পোস্টার লাগানোর ঘটনা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রশাসনিক প্রভাব খাটানোর নানা অভিযোগ উত্থাপন করা হয়েছে। 

প্রচারিত পোস্টারে মনিরুজ্জামানের নাম ও ছবি ব্যবহার করে তাকে “ফ্যাসিস্ট” ও “নির্বিচার আওয়ামী লীগের দোসর” বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পোস্টারে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপসেট ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে দাবি করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির সঙ্গে তার তোলা ছবি সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মনিরুজ্জামান নিয়মিত আওয়ামী লীগের পার্টি অফিসে যাতায়াত করতেন৷ আওয়ামী লীগের অফিসে দলীয় নেতাকর্মীদের সাথেও তার ছবি দেওয়া হয়েছে। 

ডেমরা হতে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর সাথেও ছিলো তার দহরমমহরম সম্পর্ক। কাজী মনিরুল ইসলাম মনুর সাথে ঘরোয়া পরিবেশেও কয়েকটি ছবি পোস্টারে উল্লেখ করা হয়েছে৷ 

পোস্টারের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন নির্বাচনী কার্যক্রম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের প্রভাব খাটিয়ে বাগিয়ে নিয়েছিলেন পেশাজীবিদের সাংগঠনিক পদ। 

২০২৪ সালের আওয়ামী লীগের ডামি নির্বাচনে মনিরুজ্জামান তার নিজ এলাকা ডেমরায় নিজ অর্থায়নে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ক্যাম্প পরিচালনা করার বিষয়ও উল্লেখ করা হয়েছে পোস্টারে। 

মনিরুজ্জামান আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসের যাবতীয় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করান তারই বোন জামাই আনিসকে দিয়ে। আনিসের টাকা লেনদেনের কয়েকটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। 

এই বিষয়ে মনিরুজ্জামানের মতামত নিতে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বার্তাজগৎ২৪

Link copied!