ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার তিন পরিবর্তন

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার তিন পরিবর্তন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর। আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

ইতোমধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনাও যদি আজ হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাবে।

আর্জেন্টিনা-মিশর দুই দলের আগের দুই সাক্ষাতে জিতেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল ১৯২৮ সালে অলিম্পিকের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর সবশেষ দেখা হয়  ২০০৮ সালের মার্চে কায়রোতে। সেবার প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে টানা ৮ ম্যাচ জিতেছে লা আলবিসেলেস্তেরা। শুধু তাই নয়, এই ৮ ম্যাচের শেষ ৬টিতেই প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান কোনো দলের বিপক্ষে মিশর খেলেছে কেবল একটি ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

মিশরের বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগের ম্যাচ থেকে আজ একাদশে আসছে তিনটি পরিবর্তন।

ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। গত ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পড়ায় আজ বেঞ্চে থাকছেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

বার্তাজগৎ২৪

Link copied!